শাহজাদপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন নিউজ ডেস্ক
০৫ মে ২০২৬ ১০:২০ পিএম
শাহজাদপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন (৫ মে) মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।

উপজেলা পরিষদ মিলনায়নে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সমস্যাদি উল্লেখ করে তা সমাধানের বিষয়ে সুপারিশমুলক বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও বনিক সমিতির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, যুবদলের সদস্য সচিব ও বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাংবাদিক মির্জা হুমায়ূন প্রমুখ।

অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি আরও বলেন, আপনাদের বক্তব্য থেকে আমি এ উপজেলার অনেক কিছু জানতে পারলাম এবং আমি সেই আলোকেই আমার কর্মপন্থা ঠিক করবো। শুধু তাই না,আমি আপনাদেরকে সাথে নিয়েই শাহজাদপুরের বিভিন্ন সমস্যার সমাধান করতে চাই।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...