বেলকুচিতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন
বেলকুচিতে খাদ্য অধিদপ্তরের আয়োজনে “অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে বেলকুচি এলএসডি ক্রয় কেন্দ্রে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি জনাব আফরিন জাহান।
উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, মামুন হোসেন বরাদ, জাহিদুল হক মুক্তা, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব কমিশনার আলম প্রামাণিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর- এ আলম,পৌর বিএনপি নেতা বিপ্লব সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহবায়ক রানা আহমেদ, পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার হোসেন প্রমুখ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা ক্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।




আপনার মতামত লিখুন