রাজারহাটে কুখ্যাত মাদক ব্যবসায়ী শ্যামল চন্দ্র গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল-জরিমানা
রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ শ্যামল চন্দ্র নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ এস আই আতিকুল ইসলাম এবং এএসআই রায়হান এই সফল অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে উমর মজিদ ইউনিয়নসহ রাজারহাটের বিভিন্ন এলাকায় সুকৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল শ্যামল চন্দ্র। তার বিরুদ্ধে এলাকায় যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এবং মাদক সিন্ডিকেট গড়ে তোলার সুনির্দিষ্ট অভিযোগ ছিল।
গ্রেফতারের পর শ্যামল চন্দ্রের দেহ তল্লাশি করে এবং তার হেফাজতে থাকা অবস্থায় গাঁজা সহ সেবন ও নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে শ্যামল চন্দ্র বর্মনকে (৫৬) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তি উপজেলার উমর মজিদ ইউনিয়নের ঘুমারুভিমশীতলা পূর্ব দানানগর গ্রামের ভবেন্দ্র নাথের পুত্র।
মঙ্গলবার (২জুন) উপজেলার উমর মজিদ ইউনিয়নের পূর্ব দানানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমান এই রায় প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কুখ্যাত মাদক ব্যবসায়ি শ্যামলকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। রাজারহাট থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যামল চন্দ্র বর্মন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারা ৯(১) (গ) লঙ্ঘন করে গাঁজা সেবন ও ব্যবহার করেছেন। এ অপরাধে আইনটির ধারা ৩৬ (১)-এর সারণির ২১ নম্বর ক্রমিক অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(৫) অনুযায়ী তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়।
তার বিরুদ্ধে রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের এই নেটওয়ার্ক উপড়ে ফেলতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।





আপনার মতামত লিখুন