বেলকুচিতে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অনলাইন নিউজ ডেস্ক
২০ জুন ২০২৬ ৭:৫৩ পিএম
বেলকুচিতে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষ রোপন ও ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিদ্যালয়ের শাহীন স্মৃতি হলরুমে দিনব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বন্যাঢ র ্যালভ, আলোচনা সভা, স্মৃতিচারণ, মতবিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন চলে বিদ্যালয় জুরে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, পূর্বানী গ্রুপ ও ঢাকা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই সরকার।

সভাপতির বক্তব্যে তিনি বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অ্যালামনাই সদস্যদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, “একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, বর্তমান শিক্ষার্থীদের কল্যাণ এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতা বিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব নুরুল হুদা মনি। তিনি তার বক্তব্যে বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস, শিক্ষাজীবনের স্মৃতিচারণ এবং নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, গাজী সাইদুর রহমান, আব্দুল মজিদ খাঁন, খায়রুল বাসার, অধ্যক্ষ আলী আলম, আব্দুর রাজ্জাক মন্ডল, ডা. সাবেরা খাতুনসহ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনোয়ার চৌধুরী বাবু।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা বিদ্যালয়ে কাটানো শৈশব ও শিক্ষাজীবনের নানা স্মৃতিময় মুহূর্ত স্মরণ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং অ্যালামনাই কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে, বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় সম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...