বেলকুচিতে ফ্যামিলি কার্ড বিষয়ে প্রেস কনফারেন্স

সিনিয়র রিপোর্টার
১২ অক্টোবর ২০২৬ ৮:১৫ পিএম
বেলকুচিতে ফ্যামিলি কার্ড বিষয়ে প্রেস কনফারেন্স

স্বাবলম্বী পরিবার গড়ে তোলার লক্ষ্যে সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং এ কার্যক্রমে কোনো ধরনের আর্থিক লেনদেন হবে না বলে জানানো হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় বেলকুচি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা সমাজসেবা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় জানানো হয়, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল লক্ষ্য হলো পরিবারের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, অসচ্ছল পরিবারকে সহায়তা এবং পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ গ্রহণ করা। এ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রাথমিকভাবে অতি দরিদ্র ও দরিদ্র পরিবার, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত পরিবারসহ বিভিন্ন আর্থসামাজিক অবস্থানে থাকা পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। পরবর্তী পর্যায়ে অন্যান্য শ্রেণির পরিবারকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানানো হয়।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরে বলা হয়, কার্ডের জন্য কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। এ কার্যক্রমকে কেন্দ্র করে কেউ অর্থ দাবি করলে বা আর্থিক লেনদেনের প্রস্তাব দিলে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি এবং সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, সঠিকভাবে তথ্য সংগ্রহ ও উপকারভোগী নির্বাচন করা হলে ফ্যামিলি কার্ড কার্যক্রম অসচ্ছল পরিবারগুলোর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে এবং ধীরে ধীরে পরিবারগুলোকে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

উপজেলা সমাজসেবা কার্যালয়, বেলকুচির আয়োজনে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...