রাজারহাটে ধান কাটা শুরু, পুরুষ শ্রমিকের সংকটে মাঠে নামছেন নারী শ্রমিকরা

নিউজ ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬ ৮:৪৮ পিএম
রাজারহাটে ধান কাটা শুরু, পুরুষ শ্রমিকের সংকটে মাঠে নামছেন নারী শ্রমিকরা

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। তবে এ বছর ধান কাটার শুরুতেই দেখা দিয়েছে কৃষিশ্রমিকের সংকট।

বিশেষ করে পুরুষ দিনমজুরের অভাব থাকায় অনেক কৃষক বাধ্য হয়ে নারী শ্রমিক দিয়ে ধান কাটাচ্ছেন।

উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠে দেখা যাচ্ছে নারী শ্রমিকদের ধান কাটার দৃশ্য। পুরুষ শ্রমিকের সংকটের কারণে কৃষিকাজে নারীদের অংশগ্রহণ বাড়ছে।

কৃষকদের মতে, সময়মতো ধান কেটে ঘরে তুলতে না পারলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই শ্রমিক সংকটের মধ্যেও বিকল্প হিসেবে নারী শ্রমিক দিয়ে ধান কাটার কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

এদিকে কৃষি মৌসুমে দিনমজুরের এমন সংকট কৃষকদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...