খুঁজুন

সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি-আলোচনা

রেজাউল করিম, স্টাফ রিপোর্টা,সিরাজগঞ্জ
প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৬:৩২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি-আলোচনা

“আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে বেলুন উড়িয়ে র‍্যালি প্রদর্শন, আলোচনা সভা, পুরস্কার প্রদান, এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা  অধিদপ্তরের আয়োজনে রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কালেক্টরেট চত্বরে উক্ত  অনুষ্ঠানের শুভ  উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,   সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়।
র‍্যালি প্রদর্শন  শেষে  জেলা  প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্যে রাখেন,  জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা  মোঃ আক্তারুজ্জামান।
 অনুষ্ঠানে  সন্মানিত অতিথি হিসেবে  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের  উপ- সহকারী পরিচালক মোহাম্মদ,আব্দুর রহমান, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সাইদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক , রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট, এনজিও ব্র্যাক,  এনডিপি, ব্যুরো বাংলাদেশ  এমএমএস, সুক সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানগণ বা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । 
অনুষ্ঠানে  শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় জেলা প্রশাসককে , এম এ মতিন কটন মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালককে এবং উপ-সহকারী পরিচালককে, ফায়ার সার্ভিস এন্ড  সিভিল ডিফেন্স কে।
উক্ত  আলোচনা সভা অনুষ্ঠান শেষে সদর উপজেলার শিয়ালকোলে  এম. এ. মতিন কটন মিলস লিঃ বিসিক সিরাজগঞ্জে  ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া প্রদর্শন করা  হয়। এ  মহড়ায় এম.এ. মতিন কটন মিলস লিঃ এর শ্রমিক নারী-পুরুষদের ভূমিকম্প ও অগ্নিকান্ড কি ভাবে আগুন নিভানো হয়, কি ভাবে দূর্ঘটনার সময়ে  আহতদের উদ্ধার করা হয় এ বিষয়ে প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক