খুঁজুন

বিশ্বব্যাংক-আইএমএফ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদল

বিদেশি পর্যবেক্ষক দিয়ে ব্যাংকের সম্পদ মূল্যায়ন: গভর্নর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১১:৫৬ অপরাহ্ণ
বিদেশি পর্যবেক্ষক দিয়ে ব্যাংকের সম্পদ মূল্যায়ন: গভর্নর

সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীর সহায়তা চায় বাংলাদেশ। ইতোমধ্যে অনেকের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ এ সহায়তা চেয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীর সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ প্রতিনিধিদল।

এ বৈঠকেও পাচার করা টাকা ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলোর সহযোগিতা চাওয়া হবে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেবেন।

বৃহস্পতিবার রাতে একাধিক বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, নভেম্বর থেকেই আন্তর্জাতিক পর্যবেক্ষক দিয়ে ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে। ২২ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বার্ষিক সভা। সভায় বাংলাদেশের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে। তারা ওই বৈঠকের পাশাপাশি সাইড লাইনে বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে আলাদা বৈঠক করছে। এগুলোয় ৫ আগস্ট বিপ্লবের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে যে রোডম্যাপ তৈরি করেছে, তা তুলে ধরা হচ্ছে।

একটি সূত্র জানায়, পাচার করা টাকা দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের এখন জরুরি প্রয়োজন কারিগরি ও আইনগত সহায়তা। এজন্য আন্তর্জাতিক সহায়তা চাওয়া হচ্ছে। বিশেষ করে কোনো দেশে পাচার হওয়া টাকা কীভাবে ফেরানোর আবেদন করতে হবে, কাদের কাছে করতে হবে, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ কারা-এসব তথ্য জানতে ইতোমধ্যে বিএফআইইউ থেকে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা পেলে দ্রুত পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব। এজন্যই বাংলাদেশ আন্তর্জাতিক সহায়তা চাচ্ছে। আজকের বৈঠকেও বাংলাদেশ এ বিষয়ে উন্নয়ন সহযোগীদের সহায়তা চাইবে। বৈঠকে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র প্রবাসী পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করে বাংলাদেশ প্রতিনিধিদল। এ সময় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তারা জানান, নতুন বাংলাদেশ গড়তে তারা বিভিন্ন খাতে সংস্কার কাজ শুরু করেছেন। সংস্কার শেষ হলেই নির্বাচনের বিষয়ে কাজ শুরু হবে। তারা প্রবাসীদের কাছে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, এতে দেশ দ্রুত সংকট কাটিয়ে ওঠতে পারবে।

প্রবাসীদের এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, রাতারাতি সমস্যার সমাধান করা সম্ভব হবে না। একটু সময় লাগবে।

বৃহস্পতিবার দিনের শুরুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এক বৈঠকে অংশ নিয়ে বলেন, নভেম্বর থেকেই আন্তর্জাতিক পর্যবেক্ষক দিয়ে ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে। দেশের ব্যাংক ব্যবস্থাপনাসহ ভগ্নদশায় থাকা আর্থিক খাতের শুদ্ধতায় আনা পরিবর্তনগুলো তুলে ধরে তিনি বলেন, সম্পদ মূল্যায়নের কাজ শুরু করতে রোডম্যাপ তৈরি হয়েছে। গত সরকারের আমলে কোন ব্যাংক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা আন্তর্জাতিক পর্যবেক্ষক দিয়ে যাচাই-বাছাই করে নিরূপণ করা হবে। তখন জানা যাবে কোন ব্যাংক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভিত্তিতে ব্যাংক খাতের প্রকৃত অবস্থা জানার পাশাপাশি সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

গভর্নর বলেন, ব্যাংক খাত সংস্কারসহ অর্থনৈতিক পুনরুদ্ধার এবং পাচার করা টাকা ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র সরকার ও বিশ্বব্যাংকের কাছে নীতিসহায়তা চাওয়া হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এ সহায়তা দরকার। এর আগে বুধবার বাংলাদেশ সময় ভোরে ওয়াশিংটনে আয়োজিত এক সভায় আইএমএফ-এর পক্ষ থেকে জানানো হয়, পাচার হওয়া অর্থ ফেরাতে সদস্য দেশগুলোকে সহায়তা দেবে আন্তর্জাতিক সংস্থাটি। সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকে আন্তর্জাতিক অর্থ তহবিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্রিস্টালিনা জিওরগিভা এ কথা বলেন।

আইএমএফ-এর এমডি শ্রীলংকার উদাহরণ দিয়ে বলেন, দেশটিতে সাম্প্রতিক দুর্নীতিবিরোধী অভিযানে সাফল্য তাদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। প্রতিবেশী সদস্য দেশগুলোয় নীতিনির্ধারকদের সঙ্গে শ্রীলংকার অভিজ্ঞতা শেয়ার করার উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। বাংলাদেশের মতো উন্নয়নশীল এবং কম আয়ের দেশে সংখ্যার বিচারে শুধু মূল্যস্ফীতি কমাটাই সব নয়, এর সঙ্গে অন্যান্য সূচকেও উন্নয়ন করতে হবে।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু