খুঁজুন

“অনলাইন ভিত্তিক মানবিক প্লাটফর্ম”

খন্দকার বদিউজ্জামান বুলবুল, মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ণ
“অনলাইন ভিত্তিক মানবিক প্লাটফর্ম”

“সেচ্ছায় রক্তদান মধুপুর ধনবাড়ি ঘাটাইল ও টাঙ্গাইল” মুলত অনলাইন ভিত্তিক অলাভজনক ও অরাজনৈতিক সেচ্ছাসেবী প্লাটফর্ম। ২০২১ সালে মানবসেবার মহৎ উদ্দেশ্য কে বুকে ধারন করে গুটিগুটি পায়ে এগিয়ে চলছে আর্ত মানবতার কল্যাণে।

সংগঠনের উদ্দ্যমী সেচ্ছাসেবী ইমরান হাসানের তত্ত্বাবধানে এবং কিছু মানবিক ও ত্যাগী স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্ঠা সেই সাথে স্বেচ্ছায় রক্তদাতাসহ সকলের আন্তরিক ভালোবাসায় শুরু থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার ব্যাগ ব্লাড ডোনেট করা হয়েছে। সেই সাথে বেশ কয়েকটি ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন করা হয়েছে। যে ক্যাম্পেইনের মুল উদ্দেশ্য জনসাধারণকে রক্তদানে উৎসাহ প্রদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা।

বিভিন্ন দিবস উপলক্ষে বিশেষ করে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইত্যাদি কেন্দ্রীক বিভিন্ন ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন করে থাকে সংগঠনটি। এমন সব প্রোগ্রামে বৃক্ষরোপন, সমাজ সচেতনাতামুলক ক্যাম্পেইন কিংবা ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়ে থাকে। মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবেশের ইতিবাচক পরিবর্তন কিংবা সমাজের অসঙ্গতি বন্ধে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজের কল্যাণে ভূমিকা পালনে সচেষ্ট সেচ্ছায় রক্তদান সংগঠনটি।

মানুষ সামাজিক জীব। মানবদেহের রক্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান। বেঁচে থাকার জন্য রক্ত অপরিহার্য। কেমিক্যাল ল্যাব কিংবা মেডিক্যাল ল্যাবে বিজ্ঞানিদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে ও রক্তের কোন বিকল্প তৈরী সম্ভব হয় নি। এক ফোঁটা রক্ত তৈরী করা অসম্ভব ই নয় রীতিমতো দূর্সাধ্য ব্যাপার। রক্ত সার্বজনীন, যার মধ্যে ভেদাভেদ নেই কোন ধনী কিংবা দরিদ্রের মধ্যে। ভেদাভেদ নেই জাতি, ধর্ম, বর্ণ, গোত্রের মধ্যে। প্রয়োজনীয় শর্ত পূরন করে রক্তের গ্রুপ মিললেই এক জন সাদা বর্ণের ব্যক্তি একজন কালো বর্ণের ব্যক্তিকে যেমন রক্ত দিতে পারবে ঠিক তেমনি একজন দরিদ্র একজন ধনীকে রক্ত দান করে জীবন বাঁচাতে সহযোগিতা করতে পারে। এখানে নেই কোন ভেদাভেদ। সকল শ্রেণির রক্তের বর্ণ এক লাল। সেচ্ছায় রক্তদান উচ্চমানের মানবিক কাজ। আপনার এক ব্যাগ রক্তে হাসি ফুটতে পারে অপর জীর্ণ -শীর্ণ, মুমূর্ষু কোন প্রাণে।

যেকোন জরুরি রোগীর ক্ষেত্রে, দূর্ঘটনা পতিত ব্যক্তির জন্য ইমার্জেন্সি রক্তের প্রয়োজনে, রক্তশূণ্যতায়, সিজারের ক্ষেত্রে বা যেকোন অপারেশন পরবর্তী রক্তশূণ্যর ক্ষেত্রে। ক্যন্স্যার আক্রান্ত রোগীর ক্ষেত্রে, থ্যালাসেমিয়া রোগীসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যাক্তির জন্য রক্তের যোগান দিতে সেচ্ছায় রক্তদান মধুপুর ধনবাড়ি ঘাটাইল ও টাঙ্গাইল সংগঠনটি সর্বাত্মক কাজ করে থাকে।

সংগঠনের সেচ্ছাসেবীরা ব্যক্তিগত, পেশাগত কিংবা পড়াশোনা জনিত বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকার পরেও, আর্ত মানবতার কল্যানে ও মানবিক মুল্যবোধ থেকে অসহায়, মুমূর্ষু রোগীদের মুখে হাসি ফুটাতে সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের মুল্যমান সময় ও শ্রম দিয়ে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে কাঙ্ক্ষিত গ্রুপের রক্ত সংগ্রহ করে থাকে। এতে অনেক সময় দেখা যায় সেচ্ছাসেবকদের নিজেদের অর্জিত অর্থ ব্যায় হয়ে যায়। অথচ তারা কোন পারিশ্রমিক নেন না, শুধুমাত্র সেচ্ছায় এ মানবিক কাজ সম্পাদনা করে থাকে।

সিংগারবাড়ী নবজাগরণ সমাজ সেবা সংঘের প্রতিষ্ঠাতা ও সেচ্ছায় রক্তদান মধুপুর ধনবাড়ি ঘাটাইল ও টাঙ্গাইলের সক্রিয় ও উদ্দ্যোমী সেচ্ছাসেবী খন্দকার বদিউজ্জামান বুলবুল জানান, আমাদের দেশের অনেকেই রক্ত দানে ভয় পায়। অনেকেই মনে করেন রক্তদানের ফলে স্বাস্থ্যের ক্ষতি হবে কিংবা রক্ত স্বল্পতা হবে। যার ফলে কিছু কুসংস্কার ও অজ্ঞতার ফলে অনেকেই রক্তদানে নিরুৎসাহিত হয়। তবে, রক্তদানে কোনো সমস্যা হয় না। কেননা একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে পাঁচ-ছয় লিটার রক্ত থাকে। এর মধ্যে সাধারণত ২৫০ থেকে ৪০০ মিলিলিটার রক্ত দান করা হয়, যা শরীরে থাকা মোট রক্তের মাত্র ১০ ভাগের এক ভাগ। রক্তের মূল উপাদান পানি, যা ২৪ ঘণ্টার মধ্যেই পূরণ হয়।

• রক্তদান স্বাস্থ্যের জন্য উপকারী। রক্তদানের সঙ্গে সঙ্গে শরীরের ‘বোনম্যারো’ নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়। দুই সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকা জন্ম হয়, ঘাটতি পূরণ হয়।
• বছরে তিনবার রক্তদান শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলে ও নতুন কণিকা তৈরির হার বাড়ায়।
• নিয়মিত রক্তদানকারীর হার্ট ও লিভার ভালো থাকে।
• স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে পাঁচটি পরীক্ষা সম্পূর্ণ বিনা খরচে করা হয়। এর মাধ্যমে জানা যায় শরীরে অন্য বড় কোনো রোগ আছে কি না। যেমন—হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, ম্যালেরিয়া, সিফিলিস, এইচআইভি (এইডস) ইত্যাদি।
• রক্তদান অনেক ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে।
• রক্তে কোলস্টেরলের উপস্থিতি কমাতে সাহায্য করে।
• শরীরে অতিরিক্ত আয়রনের উপস্থিতিকে বলে Hemochromatosis। নিয়মিত রক্তদান এই রোগ প্রতিরোধ করে।
• স্থূলদেহী মানুষের ওজন কমাতে রক্তদান সহায়ক।
• মুমূর্ষুকে রক্ত দিলে মানসিক তৃপ্তি মেলে।

রক্তদানে কোন ক্ষতি হয় না তবে রক্তদানের শর্তগুলো না মেনে রক্তদান করলে শারীরিক ও মানসিক ক্ষতি হওয়ার সম্ভবনা আছে। তাই আমাদের রক্তদানের পূর্ব শর্তগুলো অবশ্যই জেনে রাখা উচিত। রক্তদানের শর্তগুলো হলো-

• রক্তদাতাকে সুস্থ থাকতে হবে এবং ১৮ থেকে ৬০ বছর বয়সী ৫০ কেজি ওজনের যেকোনো মানুষ রক্তদান করতে পারে।
• দাতার রক্তের স্ক্রিনিং টেস্ট বা রক্ত নিরাপদ কি না তা পরীক্ষা-নিরীক্ষা করা।
• ভরপেটে খাওয়ার চার ঘণ্টা পর রক্ত দেওয়া শ্রেয়।
• কোনো রূপ এনার্জি ড্রিংক রক্তদানের আগে সেবন না করাই ভালো।
• যাঁদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে তাঁরা চিকিৎসকের পরামর্শে রক্তদান করতে পারেন।

যেসকল ব্যাক্তিরা চাইলেও রক্তদান করতে পারবেন না। অথাৎ যাঁদের রক্তদান করা নিষেধ-
• ক্যান্সার, হিমোফিলিয়া, ম্যালেরিয়াসহ জীবাণুঘটিত কোনো রোগী।
• এইচআইভি বা এইডস আক্রান্ত রোগী।
• মাদক সেবনকারী।
• হেপাটাইটিস-বি ও সি-র এন্টিজেন পজিটিভ যাঁদের। পরবর্তী সময় তা নেগেটিভ হলেও রক্ত দেওয়া যাবে না।
• গর্ভবতী মহিলারা।
• যাঁদের অতিরিক্ত শ্বাসকষ্ট হয়।
• যাঁরা বারবার ডায়রিয়ায় আক্রান্ত হন।
• গত তিন মাসের মধ্যে রক্তদান করেছেন এমন মানুষ।
• যাঁদের শরীরের কোনো স্থানের গ্ল্যান্ড (লিম্ফনোড) ফুলে গেছে। বিশেষ করে ঘাড়, গলায়, হাতের নিচের গ্লান্ড।

রক্তদান মানবিক ও নৈতিক কাজ। দেশে প্রতিবছর বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন হয়। প্রয়োজন পূরণে বহুলাংশে চাহিদার যোগান দিয়ে চলেছে অনলাইন ভিত্তিক ব্লাড সংগঠনগুলো। স্বেচ্ছায় রক্তদান মধুপুর ধনবাড়ি ঘাটাইল ও টাঙ্গাইল এদের অন্যতম। সেচ্ছায় মানবিক সংগঠনগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে অসহায়, মুমূর্ষ মানুষের মুখে হাসি ফুটুক এ আশা ব্যক্ত করছি।

‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’, আখতারুজ্জামানের পক্ষে জামায়াত আমীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’, আখতারুজ্জামানের পক্ষে জামায়াত আমীর

‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’- মন্তব্য করে গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের পক্ষে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।

রোববার (৪ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে শফিকুর রহমান লেখেন, বিমানবন্দরে যাত্রী সাধারণের দুর্ভোগ-ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আখতারুজ্জামান আওয়াজ তুলেছেন। কার্যত তিনি ভুক্তভোগী যাত্রী সাধারণ, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, তার এই প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘জনগণ অন্ধ নয়, সবই দেখছে।’ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আখতারুজ্জামান বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন বলেও দাবি করেন জামায়াতের আমীর।

শেষে আখতারুজ্জামানের জন্য দোয়া করে শফিকুর রহমান লেখেন, ‘আল্লাহ তায়ালা তার সম্মান বৃদ্ধি করুন। আমীন।’

এর আগে গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি হুমকি-ধামকির পর্যায়ে পৌঁছায়।

পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

পরদিন শনিবার প্রিজনভ্যানে করে তাকে ঢাকার সিএমএম আদালতে নেওয়ার সময় মাথায় নিরাপত্তা হেলমেট পরানো হয়। আদালতে নেওয়ার সময় হেলমেট পরার প্রতিবাদ করেন আখতারুজ্জামান। পরে তিনি হেলমেট খুলে ফেলে দেন।

প্রিজনভ্যান থেকে নামার সময় তিনি বলেন, ‘আমি হেলমেট পড়বো না। আমাকে অন্যায়ভাবে-অবৈধভাবে হেলমেট পরানো হচ্ছে। আমি আওয়ামী লীগ না। হালের হেলমেট এখন আওয়ামী লীগের ফ্যাশন হয়েছে। আমাকে হাতকড়া পরান।’ এরপর দায়িত্বরত পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরান।

মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে মার্কিন সেনা!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে মার্কিন সেনা!

ইরানের বিপক্ষে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নভেম্বর মাসে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে সেনা মোতায়েনের বিষয় বিবেচনা করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গালফ নিউজের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনে করেন ইরানে সেনা পাঠানোর ক্ষেত্রে তার ‘হারানোর কিছু নেই’। ট্রাম্পের একাধিক হুমকি ও সেনা মোতায়েন নিয়ে অবশ্য তেমন উদ্বিগ্ন নয় ইরান। দেশটির মেহের নিউজের তথ্য অনুযায়ী, মার্কিন হামলার কঠোর জবাব দিতে প্রস্তুত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

গত শুক্রবার রাতে এক জনসভায় ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র যদি অবিলম্বে যুদ্ধ বন্ধও করে দেয়, তবুও ইরানের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে লেগে যাবে কয়েক বছর। ট্রাম্প বলেছেন, ‘আমরা আগামীকালই চলে আসতে পারি; কিন্তু তাদের যে ক্ষতি করেছি, তা পুষিয়ে উঠতে তাদের কয়েক বছর সময় লাগবে। কারণ, তারা কোনো সমঝোতায় আসতে চায়নি। তারা তাদের চাল চেলেছিল; তবে তারা অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছিল।’

এরই মধ্যে ইরানের কাছাকাছি মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্র তৃতীয় একটি বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের নেতৃত্বে একটি স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে বলে আলজাজিরাকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ অষ্টম মাসে গড়িয়েছে এবং উভয় পক্ষ সংঘাতের তীব্রতা বাড়ানো কিংবা কূটনৈতিক আলোচনার বিষয়টি বিবেচনা করছে।

ইরানে নতুন করে সেনা মোতায়েন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র এক মাস আগে পাঠানো হচ্ছে আরও হাজার হাজার সেনা। দেশটির আশপাশে নতুন করে প্রায় ১০ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। একজন মার্কিন কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি গত রবিবার স্যান ডিয়েগো ঘাঁটি থেকে ওই অঞ্চলের উদ্দেশে রওনা হয়েছে। এর ঠিক এক দিন পর ‘মার্কিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ইউনিট’ (এমইইউ), যেটিতে ২ হাজারের বেশি মেরিন সেনা রয়েছেন, সেটিও একই পথে যাত্রা করেছে। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’- এর প্রতিবেদন অনুযায়ী, এই স্ট্রাইক গ্রুপ ও নৌবাহিনীর মোতায়েন প্রক্রিয়ায় সব মিলিয়ে যুক্ত হতে পারে অতিরিক্ত ৯-১০ হাজার মার্কিন সেনা। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও অন্যান্য জাহাজে নিয়োজিত নাবিক ও মেরিন সেনাও।

জবাব দিতে প্রস্তুত ইরান
যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ‘ট্রিগারে আঙুল রেখে’ হামলার জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে তারা। মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র বা আঞ্চলিক হুমকি, আগ্রাসন কিংবা ভুল পদক্ষেপের মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত আইআরজিসি। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং অবস্থান সম্পর্কে আইআরজিসির কাছে বিস্তারিত গোয়েন্দা তথ্য রয়েছে এবং যেকোনো উসকানির জবাবে তারা “অত্যন্ত কঠোর, তাৎক্ষণিক, বেদনাদায়ক এবং ‘অপারেশন ট্রু প্রমিজ ২’-এর চেয়েও অধিক প্রাণঘাতী” পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত বলেও জানিয়েছে সংস্থাটি।

‘অপারেশন ট্রু প্রমিজ ২’ ছিল ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলের ওপর ইরানের চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। সে সময় তেহরান নিক্ষেপ করেছিল প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র। আইআরজিসি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে, নতুন কোনো সংঘাতের ঘটনা ঘটলে তার জবাবে যে পদক্ষেপ নেওয়া হবে, তা ওই হামলার চেয়েও অনেক বড় ও অধিক প্রাণঘাতী হতে পারে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ চার বারে অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ চার বারে অভিযান

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডসহ রাজধানীর চারটি প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কয়েকটি সংস্থা।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে গুলশানের র-ক্যানভাস রেস্তোরাঁ, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ ও ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে অভিযান শুরু হয়।

অভিযানের কারণ

শনিবার সন্ধ্যায় এনবিআরের বিভিন্ন সংস্থার সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার কথা জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

সিআইআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কিছু বার, রেস্তোরাঁ, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউজ ও ডিউটি ফ্রি শপে অবৈধ উৎস থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে এসব পণ্য সরবরাহের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানে সিআইআইডি চারটি দল গঠন করে।

অভিযানে এসব দলের সঙ্গে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

এনবিআর সূত্রের দাবি, ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মালিক শেখ নুরুল ইসলাম। তবে ফু-ওয়াং কর্তৃপক্ষ দাবি করেছে, প্রতিষ্ঠানটির সঙ্গে শেখ নুর ইসলাম বা তাঁর পরিবারের কোনো ধরনের সম্পর্ক নেই।

অভিযান শেষে প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও সার্বিক ফলাফল জানাতে শনিবার রাতে সংবাদ সম্মেলন করবে এনবিআর। রাত সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নিচতলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার শুল্কমুক্ত মদ মজুদের অভিযোগে সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুরুল ইসলামের চারটি গুদাম সিলগালা করা হয়।

‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’, আখতারুজ্জামানের পক্ষে জামায়াত আমীর মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে মার্কিন সেনা! সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ চার বারে অভিযান একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি 'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু