পঞ্চগড়ে কমছে দিন-রাতের তাপমাত্রা, বেড়েছে শীত
সারা দেশের মতো উত্তরের জেলা পঞ্চগড়ে কমছে দিনের ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এরআগে বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। তাপমাত্রা বাড়ার একদিন পর আজ আবারো পঞ্চগড়ের তাপমাত্রা কমায় শীত জেঁকে বসেছে জেলায়।
জানা যায়, জেলায় তীব্র শীতে সকালে রাস্তায় লোকজন না থাকায় অনেকটাই শূন্য ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো। তবে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর চাপ বেড়েছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি।
শহরের আশরাফুল বলেন, ‘তীব্র শীতের সঙ্গে হিম বাতাসও বইছে। তাই আজ ঠান্ডা একটু বেশিই মনে হচ্ছে। কুয়াশা না থাকলেও আকাশ মেঘলা রয়েছে।’
স্থানীয় জয়নাল জানান, হিমেল বাতাসের কারণে ঠান্ডার অনুভূতি বেশি বেড়ে গেছে। সকালও সূর্যের দেখা নেই। বাতাসের তীব্রতাই তাদের জনজীবন কষ্টে পার হচ্ছে।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে বুধবার সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।’
সম্পর্কিত খবর
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চবির ২৫ শিক্ষার্থী
জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ
টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে ২ জনের যাবজ্জীবন
মধুপুরে ঝড়ে লন্ডভন্ড কলার বাগান, বজ্রপাতে একজনের মৃত্যু
বেলকুচিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প…
টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে ২ জনের…