শাহজাদপুরে ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪ ৯:৩৮ পিএম
শাহজাদপুরে ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর)। দুপুর সোয়া তিনটার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের দুলাল সেখের ছেলে সিএনজি চালক আরিফুল ইসলাম সুজন সেখ (২৮) ও জামিরতা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া (৩০)। 

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) মাসুদুর ফাহিম এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি পাবনা থেকে আসছিল।

এক পর্যায়ে মহাসড়কের গাঁড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সং*ঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

এদিকে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ড্রাম ট্রাক রেখে চালক পালিয়েছেন বলে তিনি জানান।’

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...