বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়: ফখরুল
বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, সরকারি দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে। নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে।
ফখরুল বলেন, বিগত ১৬ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়, সাত শতাধিক নেতাকর্মীকে গুম করে এবং ২০ হাজার মানুষকে হত্যা করে আওয়ামী লীগ।
ক্ষমতার ভারসাম্য রাখার যেসব প্রস্তাবনা আসছে, বিএনপি আগেই এই রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রস্তাবনা দিয়েছে বলে জানান মির্জা ফখরুল।
একাত্তরকে মনে রাখার পরামর্শ দিয়ে ফখরুল বলেন, ‘একাত্তরকে ভুলে গেলে চলবে না। সেটা স্মরণ করেই সব গণতান্ত্রিক লড়াইকে মনে রাখতে হবে।
সংস্কার নিয়ে বিএনপির মহাসচিব বলেন, সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলে ভালো হতো। তাহলে সংস্কার কাজ এগিয়ে যেত।
সম্পর্কিত খবর
তুরস্কের স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বৈঠক
সার ডিলার নিয়োগে বিএনপির নেতাকর্মীরা হাজার কোটি টাকার বাণিজ্য করেছে
‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’, আখতারুজ্জামানের পক্ষে জামায়াত আমীর
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার…
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসিতে জামায়াতের ৯ দাবি
বেলকুচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরও পড়ুন
বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়: ফখরুল
বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, সরকারি দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে। নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে।
ফখরুল বলেন, বিগত ১৬ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়, সাত শতাধিক নেতাকর্মীকে গুম করে এবং ২০ হাজার মানুষকে হত্যা করে আওয়ামী লীগ।
ক্ষমতার ভারসাম্য রাখার যেসব প্রস্তাবনা আসছে, বিএনপি আগেই এই রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রস্তাবনা দিয়েছে বলে জানান মির্জা ফখরুল।
একাত্তরকে মনে রাখার পরামর্শ দিয়ে ফখরুল বলেন, ‘একাত্তরকে ভুলে গেলে চলবে না। সেটা স্মরণ করেই সব গণতান্ত্রিক লড়াইকে মনে রাখতে হবে।
সংস্কার নিয়ে বিএনপির মহাসচিব বলেন, সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলে ভালো হতো। তাহলে সংস্কার কাজ এগিয়ে যেত।
সম্পর্কিত খবর
তুরস্কের স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বৈঠক
সার ডিলার নিয়োগে বিএনপির নেতাকর্মীরা হাজার কোটি টাকার…
‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’, আখতারুজ্জামানের পক্ষে জামায়াত…
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার…