জেলার শ্রেষ্ঠ শিক্ষক বেলকুচির শিল্পী আজাদ
বেলকুচি উপজেলার শিক্ষানুরাগী ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত কাজী এ, কে, এম তাহের উদ্দিন আজাদের ছোট মেয়ে, ৪৪ নং সোহাগপুর নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী দিলরুবা আজাদ শিল্পী ২০২৬ সালের সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত ২০মে জেলার ৯ টি উপজেলা হতে আগত শ্রেষ্ঠ শিক্ষক সহ সিরাজগঞ্জ জেলা প্রাশাসক কার্যালয়ে এক সাক্ষাৎকার অনুষ্ঠানের মাধ্যমে তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
তিনি ২০১৮ সালেও সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে সরকারী খরচে ফিলিপাইন ভ্রমন করেন এবং শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জেলায় “জয়িতা” নির্বাচিত হন।
২০২৪ সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে মনোনীত হন এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি একজন প্রকৃত গুণী শিক্ষক।
এ বিষয়ে কাজী দিলরুবা আজাদ শিল্পী বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার মতে সকল শিক্ষকই শ্রেষ্ঠত্বের দাবিদার কারন শিশুদের স্বপ্ন দেখান আর সেই স্বপ্নের পথে চলতে শেখান শিক্ষক।আমি সকল শিশুর মাঝে সফল এক জাতিকে খুজে পাই।
তিনি আরো বলেন, আমি শিশু শিক্ষার্থীদের পাশে থেকে তাদের স্বপ্ন পুরনের পথে এগিয়ে নিতে তাদের সামর্থ্য আর চাহিদাকে প্রাধান্য দিয়ে থাকি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তাদের মানসিকতা অনুযায়ী শেখাতে চেষ্টা করি।শিশুদের আচরণ বুঝে তাদের হাতে ধরে শেখানোর বিকল্প নেই বলেই মনে করি।
আমার এ সফলতার জন্য পরিবার সহকর্মী এবং বন্ধু বান্ধবের প্রতি ও মনোনীতকারি সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।




আপনার মতামত লিখুন