যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু
‘দেশে যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই মানুষ বিএনপিকে বেছে নিয়েছেন বলেই বিএনপি জিতেছে। বিএনপি নেতারা তার কর্মীদের রেখে পালায় না, তাই আগামী দিনগুলোতেও আপনারা বিএনপির সাথে থাকবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে পালায়নি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনগণের জন্য কাজ করেছেন। তার উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমানও জনগণের জন্য কাজ করছেন, তাই আপনারা সবসময় বিএনপির সাথেই থাকবেন।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে (৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে উপজেলার স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে র্যালী পুর্ব সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবীব দুলু প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ন- আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান শান্ত, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী মোহাম্মদ আলী ভূইয়া, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন শামীম, বেলকুচি ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ রানা, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক মুক্তা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুল আমীন রিজন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কেরামত আলী তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামাণিক, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর আলম, সদস্য সচিব খায়রুল ইসলাম আইয়ুব, যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম তালুকদার, উপজেলা মহিলা দলের আহবায়ক ফ্লোরা ইকবাল, যুগ্ম আহবায়ক মর্জিনা কেরামত, সাথী আক্তার, পৌর মহিলা দলের আহবায়ক নাসরিন আক্তার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয়, পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার হোসেনসহ ও পৌর বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।




আপনার মতামত লিখুন