সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৮৫.৩৯ শতাংশ
২০২৪ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। এ বোর্ডে সর্বমোট জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, গত বছরের চেয়ে এবার ফলাফল ১৩ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে প্রকাশিত ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।
তিনি জানান, এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ৮৬৯ ও মেয়ে ৩ হাজার ৮২৯ জন। এবারও জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।
এ বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৩ হাজার ১৬৫ জন। এর মধ্যে পাস করেছে ৭১ হাজার ১২ জন। পাসকৃতদের মধ্যে ৩৩ হাজার ৮১১ জন ছেলে ও ৪৯ হাজার ৩৫৪ জন মেয়ে।
বিজ্ঞাপন
জেলাভিত্তিক ফলাফলে এগিয়ে আছে সিলেট। এ বছর সিলেটে ৩১ হাজার ৫০৬ জন, হবিগঞ্জে ১২ হাজার ৫২২ জন, মৌলভীবাজারে ১৩ হাজার ৩৩২ জন এবং সুনামগঞ্জে ১৩ হাজার ৬৫২ জন শিক্ষার্থী পাস করেছেন।
মাসুদ আহমদ রনি/এফআরএস
সম্পর্কিত খবর
পদত্যাগ করছেন ঢাবির পাঁচ সহকারী প্রক্টর, সিদ্ধান্ত আরও এক জনের
ফেনী ফালাহিয়া মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ
এসএসসিতে ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে:…
কেসি কলেজে ছাত্রদল-শিবির উত্তেজনা, বন্ধ শিক্ষা কার্যক্রম
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আরও পড়ুন
সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৮৫.৩৯ শতাংশ
২০২৪ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। এ বোর্ডে সর্বমোট জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, গত বছরের চেয়ে এবার ফলাফল ১৩ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে প্রকাশিত ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।
তিনি জানান, এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ৮৬৯ ও মেয়ে ৩ হাজার ৮২৯ জন। এবারও জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।
এ বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৩ হাজার ১৬৫ জন। এর মধ্যে পাস করেছে ৭১ হাজার ১২ জন। পাসকৃতদের মধ্যে ৩৩ হাজার ৮১১ জন ছেলে ও ৪৯ হাজার ৩৫৪ জন মেয়ে।
বিজ্ঞাপন
জেলাভিত্তিক ফলাফলে এগিয়ে আছে সিলেট। এ বছর সিলেটে ৩১ হাজার ৫০৬ জন, হবিগঞ্জে ১২ হাজার ৫২২ জন, মৌলভীবাজারে ১৩ হাজার ৩৩২ জন এবং সুনামগঞ্জে ১৩ হাজার ৬৫২ জন শিক্ষার্থী পাস করেছেন।
মাসুদ আহমদ রনি/এফআরএস
সম্পর্কিত খবর
পদত্যাগ করছেন ঢাবির পাঁচ সহকারী প্রক্টর, সিদ্ধান্ত আরও…
ফেনী ফালাহিয়া মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী…
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে…
এসএসসিতে ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ১৫…