সিরাজগঞ্জে “নিরাপদ অভিবান ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার
সিরাজগঞ্জে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জের আয়োজনে, বুধবার ১০জুন সকাল ১১টায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জের প্রশিক্ষণ হলরুমে- উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন এবং সভাপতিত্ব করেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জের সহকারী পরিচালক মু. আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (প্রবাসীকল্যাণ ডেস্ক) মোঃ ইশতিয়াক খাঁন, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ নাজমুল হক খান, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ টিটিসি অধ্যক্ষ মোঃ সোহেল রানা, প্রবাসী কল্যাণ ব্যাংক সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আখলাকুর রহমান উজ্জ্বল প্রমুখ।
এসময়ে ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রাম সিরাজগঞ্জের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর প্রমা পিছিলা, সাংবাদিক, বিদেশগমন প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ কারিগর হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে বলেন, বিদেশে যাওয়ার আগে অবশ্যই ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করতে হবে এবং নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করে, ভাষা, জ্ঞান শিখে যেতে হবে। এজন্য সরকার নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু সচেতনতার অভাবে অনেক মানুষ দালালের খপ্পড়ে পড়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে।




আপনার মতামত লিখুন