রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকসহ ২ মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় গাজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল আনুমানিক সোয়া ৪ টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের দিকনির্দেশনায় কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকোস টিম হড়গ্রাম রাণীদিঘী গ্রামের কোর্ট স্টেশন মোড়ে অভিযান পরিচালনা করে দামকুড়া থানার চরমাঝাড় দিয়াড় (খাসমান পাড়া) এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই গ্রামের মৃত আসাদুলের ছেলে মো: শহিদুল ইসলাম লাল্টু (৪২) এবং মৃত সাবদুল ইসলামের ছেলে মো: হারুন (৩৬) কে গ্রেপ্তার করে।
এসময় লাল্টুর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি হারুন দীর্ঘদিন যাবত লাল্টুর সহযোগি হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। পরের অভিযানে ৩ কেজি গাজা সহ মোছাম্মৎ মর্জিনা বেগম ওরফে আনজিলা বেগম, পিতা মৃত পাচু শেখ, মাতা মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস কে কাশিয়াডাঙ্গা থানাধীন পূর্ব রায়পাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।




আপনার মতামত লিখুন