বেলকুচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকালে উপজেলার তামাই গ্রামে দলীয় অস্থায়ী কার্যালয়ে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কর্মময় জীবনের আলোচনা এবং সর্বশেষ তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন শামীম, সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক মুক্তা, উপজেলা যুবদলের আহবায়ক শামীম হোসেন, সদস্য সচিব আলম প্রামানিক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুল আমিন রিজন,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্বশীল রাজনীতি করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।




আপনার মতামত লিখুন