বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮),বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) এবং মৃনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। তাঁদের প্রত্যেকের বাড়ি কাশিয়ানী উপজেলার পোনা কাদির পাড়া গ্রামে।
ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ অন্য দুই আরোহী নিহত হন। উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুর্ঘনার পর বেশ কিছু সময় এ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে মহাসড়কের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
জানা যায়, নিহতরা তিনজনই বন্ধু। তারা খেজুরের রস খেতে বের হয়েছিল। পথিমধ্যেই এই দুর্ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
গাজীপুরের দুই মহাসড়ক অবরোধ
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

আরও পড়ুন
বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮),বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) এবং মৃনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। তাঁদের প্রত্যেকের বাড়ি কাশিয়ানী উপজেলার পোনা কাদির পাড়া গ্রামে।
ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ অন্য দুই আরোহী নিহত হন। উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুর্ঘনার পর বেশ কিছু সময় এ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে মহাসড়কের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
জানা যায়, নিহতরা তিনজনই বন্ধু। তারা খেজুরের রস খেতে বের হয়েছিল। পথিমধ্যেই এই দুর্ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
গাজীপুরের দুই মহাসড়ক অবরোধ
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য…