রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের লোহার পাতসহ গ্রেফতার ১
বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৬টন ৪২৮ কেজি লোহার পাতসহ ইয়াছিন হাওলাদার (১৯) নামের এক চোর সিন্ডিকেটের এক সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
আজ শনিবার সকালে জেলার ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকা থেকে এ সব মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ইয়াছিন হাওলাদার খুলনার রূপসা উপজেলার ইলাইপুরের আমদাবাদ গ্রামের মাইনুল হাওলাদারের ছেলে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল শনিবার সকালে উপজেলার সুকদাড়া এলাকায় অভিযান চালিয়ে হালিম সরদারের ভাঙ্গারীর দোকান থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া ১৬ টন ৪২৮ কেজি লোহার পাত উদ্ধার করা হয়।
এ ঘটনায় চোর সিন্ডিকেটের এক সদস্য ইয়াছিন হাওলাদার একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ভাঙ্গারী দোকান মালিক হালিম সরদার যৌথ বাহিনীর উপস্থিতি দের পেয়ে পালিয়ে যায়।
সম্পর্কিত খবর
কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ
টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ
গাজীপুরের দুই মহাসড়ক অবরোধ
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার…

আরও পড়ুন