খুঁজুন

সিরাজগঞ্জে দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি উৎসব উদযাপিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ
প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি উৎসব উদযাপিত

সিরাজগঞ্জে নানা আয়োজনে দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি উৎসব উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন  সবুজ, ছাত্র সমন্বয়ক প্রতিনিধি মেহেদী হাসান প্রমুখ।

এ সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান, কার্যকরী সদস্য সোহাগ হাসান জয় উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, নয়া দিগন্ত পত্রিকা বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকা ২০০৪ অগ্রযাত্রা শুরু করেন। নয়া দিগন্ত পত্রিকা প্রতিষ্ঠার দুই দশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। বিগত ফ্যাসিবাদী সরকার এই নয়া দিগন্ত পত্রিকা  নিষিদ্ধ করেছিল তার পরেও নয়া দিগন্ত পত্রিকা থেমে থাকেনি। নয়াদিগন্ত বাংলাদেশের নতুন ধারার সঞ্চার করেছে। নয়াদিগন্ত তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করে।

নয়াদিগন্তের মত সকলে গণমাধ্যমকে তথ্যনির্ভর সংবাদ প্রকাশের আহবান জানান তিনি। দেশের বিরুদ্ধে যে যড়যন্ত্র হচ্ছে তা তুলে ধরতে হবে। ৫ আগষ্টের পর নতুন দেশ উপহার দেয়ার জন্য ছাত্র জনতা সাংবাদিকসহ সবাইকে অভিনন্দন জানান।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক